শোকসাম্প্রত

মুজিব মেহদী

à¦¶à§‹à¦•à¦¸à¦¾à¦®à§à¦ªà §à¦°à¦¤

আইন স্বাধীন ও অবিবাহিত
শাসকেরা বরাবর তাকে শালিজ্ঞান করে
দেশজুড়ে এ কারণে উষ্ণ হাওয়া বয়

২.
বৃষ্টি পড়ছে আমার কান্নার ওপরে
সমুদ্র উত্তাল
দূরে বাস্তুভিটা য় আগুন

হিংসার তাড়া খেয়ে ছুটছে মানুষ
ডুবছে নারী ও শিশু
তীরজুড়ে ক্ষুধা-ব্যঠ¾à¦§à¦¿-হাহাকার
à§©.
যে বুক দেয় ও যে পিঠ দেয় দুইই মানুষ
যে প্রেম করে ও যে খুন করে দুইই মানুষ
যে ভালোবাসে ও যে ঘৃণা করে দুইই মানুষ
যে প্রাজ্ঞ ও যে মূর্খ দুইই মানুষ
যে সম্প্রীতিঠান ও যে সাম্প্রদায় িক দুইই মানুষ

মানুষে মানুষে এই দূরত্বই
এক পৃথিবীতে থাকা দুই বিশ্বের ধারণা দেয়

৪.
বৃষ্টিভাসা
সাঁতরানো সময়
ভিজে যাচ্ছে

রক্তনেশা
খুনির চোখেমুখে
টাল খাচ্ছে

ধর্মভরা
বিশ্বাসের ভূত
সুপ্ত আছে

সুযোগ পেলে
মটকে দেবে ঘাড়
শঙ্কা পাছে

বন ভাবনা

একটা বাঘকে ডিঙিয়ে যাচ্ছে আরেকটা বাঘ, এই দৃশ্য যত মনোহরই হোক, à¦†à¦¤à¦™à§à¦•à¦œà¦¾à¦—à¦¾à ¦¨à¦¿à§Ÿà¦¾ খুব হরিণের কাছে

বন সবকিছু এক সাথে ধরে রাখে, ভয়-ত্রাস-à¦†à¦¤à ™à§à¦•, সৌন্দর্য-সৠবস্তি-à¦¨à§€à¦°à¦¬à ¤à¦¾, ঘ্রাণ-দৃশ্ঠ-শব্দ : এসবের মধ্যে গোপন যে মিথষ্ক্রিৠা ঘটে, তার থেকে মধু আহরণ করে সশস্ত্র মৌমাছি, বিষ আহরণ করে পাতি মাকড়সা এবং লাকড়ি আহরণ করে দীন কাঠুরিয়া

আমাদের প্রয়োজন একটা হলিস্টিক অ্যাপ্রোচ, বনকে ব্যাখ্যা করবার, সাদা চোখে সে বন সুন্দর হোক কিংবা অসুন্দর

নিশিহাঁটঠ¾

ঘাসের লজ্জা ভাঙো
পায়ের আদর দিয়ে
বেজায় কাতর তারা
হরিৎ বসন নিয়ে

জেগেছে চূড়ায় ফুল
নিয়েছ গন্ধ মনে
সুহালে কাটছে তার
জীবন চাঁদের বনে

জমেছে পাপের হাট
রাতভর রমরমা
সকলই থেকে যায়
বিপুল নেচারে জমা

নীরিহ পথিকপ্রায়
এসেছ বেড়াতে কাছে
গূঢ়ার্থ খুঁজে যাও
লিবিডো যেহেতু আছে

দশটি বিষাদ

*হেলাফেলা সয়ে ঘুরি রূপসী বাক্যের পিছে, চোখ তুলে একবার চেয়েও দেখে না

*‘না’ বলতে বলতে মুখের শেপটা দন্ত্য ন-এর মতো হয়ে গেছে

* প্রেমিকারঠ¾ খুব কমই মিস করে, প্রতি বেলা টোকা দেয় পেশাদার যৌনদোকানিঠ°à¦¾

* একটা অন্তঃস্থ্ঠয-এর দিকে তাকিয়ে থাকতে থাকতে ফুরিয়ে গেল ভরা অকবি জীবন

* শরীর দিয়ে যে সমীহ কিনেছ, শরীর ফুরালে তা তোমার থাকবে না

* ইতিহাস গরিবের বউ, যে কেউ যখন খুশি ভাবী ডাকে, কাছে পেতে চায়

* মৃত্যু যে গাছের ডাকনাম সে গাছের শেকড়ের ফাঁদে পড়ে গেছি

* বোমা এক মাদরাসাপাঠ ্য দরসে কিতাব

* শ্রাবণ শেষের এই খাঁড়িতে দুঃখ বারোমাস

* মিথ্যাচার করতে পারা একটা রাজনৈতিক যোগ্যতা

মুজিব মেহদী

এক লাইন মুজিব মেহদী না-পড়েই কবিতা করে যাচ্ছে ম্যালা লোক, তার মানে সে কোনো ঘটনা নয় বাংলামুলুঠে

এইটুকু জানি বলে তার হাতে নিরাপদ ভাবি এই সুভাষী আমাকে, তার কোনো দায় এসে পড়ে নি আমার কাঁধে বয়ে বেড়াবার

à¦†à¦¨à¦…à§à¦¯à¦¾à¦•à§à¦¸à ªà§‹à¦œà¦¡ সে, পাওয়া যায় না তল, তার কাছে আমি আশাই করি না কিছু চিরসমুজ্জ্ বল